বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বর্ষসেরা পুরস্কার হাতে পেলেন কোহলি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলির হাতে বর্ষসেরা ক্রিকেটারের এই পুরস্কার তুলে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেটা কাউন্সিল (আইসিসি)।

এ বছরের জানুয়ারিতে ২০২৩ সালের তিন ফরম্যাট ও বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে আইসিসি। বিশ্বকাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন কোহলি।

তাই সেখানে বিশ্বকাপ লড়াইয়ে মাঠে গড়ানোর আগে কোহলির হাতে ট্রফি তুলে দেয় আইসিসি। কোহলিকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছে আইসিসি।
২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২ দশমিক ৪৭ গড় এবং ৯৯ দশমিক ১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন কোহলি।

শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করে রেকর্ডের জন্ম দেন কোহলি। এছাড়া বিশ্বকাপ মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি।
এশিয়া কাপ জয়েও ভারতীয় দলে অবদান রাখেন কোহলি। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বড় জয়ের ম্যাচে ৯৪ বলে অপরাজিত ১২২ রান করেছিলেন তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর