বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’সিরাজুল আলম খান আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৮৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল এ কথা জানিয়েছেন।

শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। গতকাল রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জাসদের আ স ম আব্দুর রব অংশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমাদের সকলের দাদাভাই আর নেই। দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন।

তিনি আরও বলেন, গত ২০ মে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের ভিভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়। এর আগে তিনি শমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে আজ তিনি মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর