বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

লেস্টার সিটির হামজা চৌধুরীকে পেতে বাংলাদেশ অনেক দিন ধরেই চেষ্টা করছে, ক্লাবের পর অনুমতি মিলেছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। বাকি ছিল ফিফার ছাড়পত্র। সেটাও পেয়ে গেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। লাল সবুজদের হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। তাকে পেতে ২০২২ সাল থেকে চেষ্টা করছে বাফুফে। কিন্তু পুরোদমে চেষ্টা ‍শুরু হয় এ বছরের শুরুর দিকে। এ বছর জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। আগস্টে সেটি মিলেও যায়। লন্ডনে বাংলাদেশের হাই কমিশন থেকে হামজার মা পাসপোর্ট গ্রহণ করেন। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।

হামজার খেলার বিষয়টি আটকে ছিল ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বারে। দীর্ঘদিন পর বাফুফের প্রচেষ্টায় আলোর মুখ দেখতে যাচ্ছে সেটি।  হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হামজার একটি ভিডিও শেয়ার করে বাফুফে জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’ ভিডিওতে হামজা বলেন, ‘হাই এভ্রিওয়ান। আমি হামজা, খুবই খুশি। সব বাধা কেটে গেছে। বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না। আশা করি দ্রুতই সবার সঙ্গে দেখা হবে। বিদায়।’

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে। প্রিমিয়ার লিগে নাম যশ কামানোর পর বাংলাদেশের হয়ে খেলার আশা প্রকাশ করেন তিনি। তার ইচ্ছা পূরণ হতে চলেছে।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন হামজা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর