মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের ব্রাজিলের জার্সিতে আর খেলবে না নেইমার

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে অবস্থান জানাল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি বলেছেন, বাংলাদেশের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারত নিয়ে এক সাংবাদিক কারবিকে প্রশ্ন করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে, সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কি না?

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁর বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলেছিলেন কি না সে ব্যাপারেও ওই সাংবাদিক প্রশ্ন করেন।

উত্তরে কারবি বলেন, আমরা খুব, খুব, খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

জন কারবি আরও বলেন, সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর