বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে ‘চাঞ্চল্যকর’ তথ্য

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে ‘চাঞ্চল্যকর’ তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানায় পাকিস্তান। তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়। শুধু তাই নয়? আজ সোমবার সকাল থেকে একটি খবরে তো রীতিমতো ঝড় তুলে গণমাধ্যমে।

হ্যাঁ, পাকিস্তান দলকে তাদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খোদ দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নাকি জাতীয় দলের বিশ্বকাপসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজারভার।

যেখানে আরও জানানো হয়, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।

তবে এর মধ্যেই এলো নতুন চাঞ্চল্যকর তথ্য। আজ সন্ধ্যায় রেভ স্পোর্টজের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বিশ্বকাপ বয়কট করার কোনো কারণ নেই। তারা এমন কোনো সিদ্ধান্ত নেয়ওনি বরে জানিয়েছে। শুধু তাই নয়? আগামীতেও বয়কটের কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর