আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর লিমিটেডের ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে। এই বিকেএসপি থেকেই শুরু হয়েছিল লিটনের ক্যারিয়ার। ছন্দহারা লিটনের ছন্দে ফেরার যাত্রাটাও শুরু হচ্ছে এখান থেকেই।
এই ম্যাচে আগে ফিল্ডিং করে শাইনপুকুরকে ১৬৯ রানে অলআউট করেছে আবাহনী। উইকেটের পিছনে দাঁড়িয়ে একটি স্টাম্পিং ও একটি ক্যাচ ধরেছেন লিটন।