আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং বোলিংয়ে চমক দেখাতে পারে পাকিস্তান, এমনটিই মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। তবে বাবর আজমদের ফিল্ডিং নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। সম্প্রতি পাকিস্তানকে নিয়ে এইসব মন্তব্য করেন এই অস্ট্রেলিয়ান।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়ে হেইডেন বলেন, পাকিস্তানের বড় তিনজন ব্যাটসম্যান হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান।
তাদের সবচেয়ে বড় সমস্যা ফিল্ডিং। আশা করি, এটি এই বছর তাদের পারফরম্যান্সকে কমিয়ে দেবে না। তারা একটি শক্তিশালী দল এবং অবশ্যই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেখার মতো একটি দল।
তিনি আরো বলেন, বিশ্বকাপে পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স।
দলে আছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো মারাত্নক ফাস্ট বোলিং আক্রমণ। যারা গত বিশ্বকাপে দলে ছিলেন না। এটা একটি বড় প্রত্যাবর্তন। এছাড়াও আছে মোহাম্মদ আমির এবং হারিস রউফের মতো অভিজ্ঞরা।
প্রশংসা করেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের সমন্বয়ে গঠিত টপঅর্ডারের। তবে পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই অজি ওপেনার।