বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিপিএল শুরু কাল; দর্শকদের জন্য প্রতিদিন বাইক জেতার সুযোগ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

আগামীকাল ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। শুরু থেকেই নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড কর্তারা। এর ধারাবাহিকতায় এবার দর্শকদের জন্য ভিন্ন কিছু রাখার চেষ্টা করেছেন তারা।

রোববার (২৯ ডিসেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিপিএলে গ্যালারিতে থাকা দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে র‌্যাফেল ড্র’র মাধ্যমে একটি করে ই-বাইক জেতার সুযোগ।জানা গেছে, লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডে’তে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেওয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি ই-বাইক।

প্লে-অফ ম্যাচগুলোতে পুরস্কারের সংখ্যা আরও বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।

এছাড়া বিপিএলে দর্শকদের জন্য বিনামূল্যে পানি পানের বুথেরও ব্যবস্থা রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর