বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত ব্যাগে মিলল ২৮২ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে কাওলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাগে থাকা গুলিগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা কোনো থানা থেকে গুলিগুলো লুট করেছিল।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর রাতে বিমানবন্দর খানাধীন কাওলা মহাসড়ক এলাকায় ফেলে রাখা হয় গুলিভর্তি ব্যাগটি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, গুলি উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর