বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে দুশ্চিন্তা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

জিম্বাবুয়ের বিপক্ষে আজ পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। জানা যায়, চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে পেশিতে টান লাগে এই পেসারের। আজ ম্যাচ শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি তাসকিনের চোটের কথা শুনেছেন।

নাজমুল জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তাসকিনের সেরে উঠতে কতদিন লাগতে পারে।

সেক্ষেত্রে বলাই যায়, এই পেসারের বিশ্বকাপ ভাগ্যে একটা প্রশ্নবোধক চিহৃ বসে গেছে। তবে তাসকিনের জন্য অপেক্ষা করা হবেও বলে জানিয়েছেন নাজমুল, ‘শুনেছি ওর একটা চোট আছে। কাল সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের দেখতে হবে যে ওর কতদিন (সেরে উঠতে) লাগতে পারে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে কি না।

এমনিতে তো দুই-তিন সপ্তাহ বিশ্রাম দিবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তখন কি করব। যদি তিন সপ্তাহ হয়, সেক্ষেত্রে কি হবে।’
প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন নাজমুল, ‘দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব।

যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি আসলেই দেরি হয়, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে (বিশ্বকাপ দলে থাকা না থাকা)। অন্তত কালকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখনো রিপোর্ট হাতে আসেনি।’
তাসকিন ছিটকে পড়া বিশ্বকাপ দলের জন্য বড় ধাক্কা হবে বলেও মনে করেন নাজমুল।

বোলিং বিভাগ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের বোলিং ইউনিট নিয়ে খুব একটা কিছু বলার নেই। শরিফুল, তাসকিন, মুস্তাফিজদের নিয়ে আমাদের ভালো পেস ইউনিট। এখন তাসকিনকে যদি না পাওয়া যায় তাহলে তো বিরাট ধাক্কা। স্পিনারদের দিক থেকে সাকিব সেরা বোলার। আগেও ছিল, এখনো আছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর