বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপের প্রথম ম্যাচে যেসব রেকর্ড হলো

মোঃ আসিফ
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই হলো রেকর্ডের ছড়াছড়ি। কানাডা ও যুক্তরাষ্ট্রের ম্যাচে রান উৎসব হলো, চার-ছক্কার ফুলঝুরি ছুটল। তাতে বেশ কিছু রেকর্ডও হয়েছে। সেসবে চোখ দেয়া যাক।

• বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

• কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল আগে ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

 যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক অ্যারন জোন্স। মাত্র ৪০ বলে ৯৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ২২ বলে ফিফটি ছুঁয়ে যুক্তরাষ্ট্রের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন জোন্স।

• এই ইনিংস সাজাতে ১০ ছক্কা মেরেছেন জোন্স। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের এটিই সর্বাধিক ছক্কা। ক্রিস গেইল এর আগে দুইবার ৮টি ছক্কা মেরেছেন। রাইলি রুশোও সমান ৮টি ছক্কা মেরেছেন একবার।

• লক্ষ্য তাড়ায় ১৩১ রানের জুটি গড়েন জোন্স ও গিউস। দুজনের জমাট ব্যাটিংয়ে ৫৮ বলে আসে এই রান। ওভারপ্রতি ১৪.২৯ করে রান তুলেছেন দুই ডানহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরির জুটিতে যা সর্বোচ্চ রান রেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর