গত ৩০ এপ্রিল বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে দল পাঠিয়েছিল, সেখানে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম ছিল। তবে আজ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই সাইফউদ্দিন।
তাকে বাদ দিয়ে যোগ করা হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, আস্থার জায়গায় পিছিয়ে থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের।
এ জায়গায় তাদের চোখে এগিয়ে ছিলেন তানজিম।
বিশ্বকাপ দলের বিবেচনায় থাকায় লম্বা সময় পর জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরানো হয়েছিল সাইফউদ্দিনকে। কিন্তু সেই সিরিজে বিশেষ করে শেষ টি-টোয়েন্টিতে তার বোলিং মনঃপূত হয়নি টিম ম্যানেজমেন্টের।