বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কত বেতন দিচ্ছে গম্ভীরকে?

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

যে দেশগুলো ক্রিকেট খেলে তাদের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। ভারতীয়দের কাছে ক্রিকেটটা নিছক কোনো খেলা নয়; সুখ, দুঃখ, আনন্দ ও উৎসবের উপলক্ষ্য। সেই বোর্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। আর এই দায়িত্ব বহন করার জন্য কত টাকা বেতন পাবেন গম্ভীর?

ঠিক কত পারিশ্রমিক পাবেন গম্ভীর সেটি এখনো নিশ্চিত নয়। কেননা, গম্ভীরকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হলেও এখনো বেতন বোনাস নিয়ে চূড়ান্ত কথা হয়নি বলেই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। অবশ্য এ নিয়ে যে খুব বেশি দর কষাকষি হচ্ছে বোর্ড ও গম্ভীরের মধ্যে বিষয়টি মোটেও তা নয়। বরং গম্ভীরের সঙ্গে বোর্ডের বেশি আলোচনা হচ্ছে তার সহকারী কোচ কারা হবেন সেটি নিয়ে।

বেতন নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই গম্ভীরের। কেননা, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা বোর্ডের কাছ থেকে প্রতি মাসে বেতন বাবদই পেয়ে থাকেন ৭ কোটি রুপির ওপরে। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারত শিরোপা জেতায় বিসিসিআই বোনাস হিসেবেই দলকে দিয়েছে ১২৫ কোটি রুপি। যেখানে বিশ্বকাপ জিতে ভারতীয় দল আইসিসির কাছ থেকে পেয়েছে ২১ কোটি রুপি।

এমন বোর্ডের কোচ হিসেবে তাই বেতন নিয়ে কোনো চিন্তার কারণ নেই গম্ভীরের। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা নেই বোর্ডের। গৌতমের ক্ষেত্রে আরো কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।’

ভারতের সদ্য সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের বেতন নিয়েও একটা ধারণা দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের দেয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। এর বাইরে বিদেশ সফরে দৈনিক ২৫০ ডলার ভাতা ও পারফরম্যান্স বোনাস তো থাকছেই। আর সেই অঙ্কটা যে গম্ভীরের ক্ষেত্রে আরো বাড়বে সেটাও জানিয়েছে গণমাধ্যমটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর