বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বৃহস্পতিবারও ঢাকায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় চলমান কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই জেলাগুলোতে সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।  বুধবার থেকে দেশের সব অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে । সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা হয় সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রবিবার ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরদিন মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস নির্বাহী বিভাগের আদেশে বন্ধ ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর