বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বেতন বেড়েছে বাবর- রিজওয়ানদের

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় আছে পাকিস্তান। ভেতরে-বাইরের সমালোচনা নিয়ে বেশ অস্বস্তিতে আছে খেলোয়াড়েরা। তবে এই অস্বস্তির মধ্যে বেতন বৃদ্ধির সুখরব দেয়া হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের । সুখরব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে কত পরিমাণ বাড়ানো হয়েছে, পিসিবি সেটি না জানালেও অবশেষে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা জানতে পারলেন, কত শতাংশ বেড়েছে তাদের বেতন।
আগে থেকেই ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সুখবর দেয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। । অবশেষে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তথ্য হালনাগাদ করে পিসিবি জানিয়েছে, চার ক্যাটাগরির সবগুলোতেই বেতন বাড়ানো হয়েছে।

এক্ষেত্রে সবচেয়ে বাড়ানো হয়েছে এ-ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন।
নতুন বেতন স্কেলে প্রথম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন শতকরা হিসেবে ২০২ শতাংশ বেড়েছে। এই ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পাবেন।

বি-ক্যাটাগরিতে থাকা শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ ও ফখর জামানদের বেতন ১৪৪ শতাংশ বেড়ে মাসে ৩০ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পাবেন।

সি ও ডি ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে ১২৭ থেকে ১৩৫ শতাংশ পর্যন্ত। এই ক্যাটাগরিতে খেলা ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদদের বেতনের রেঞ্জ হলো ৭ লাখ ৫০ হাজার থেকে শুরু করে ১৫ লাখ রুপি পর্যন্ত।
উল্লেখ্য, ক্রিকেটাররা যেন দেশের খেলা বাদ দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলায় মনোযোগ কম দেয়, সেজন্য তাদের বেতন এত বেশি করে বাড়ানো হয়েছে। তবে পিসিবির এই উদ্যোগ কতটুকু কার্যকর হয়, সেটিই এখন দেখার।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর