বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশমূল্য বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের (জাতীয় উদ্ভিদ উদ্যান) প্রবেশ মূল্য এক লাফে বাড়িয়ে আগের দামের পাঁচ গুণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রানিং কমিউনিটি।

শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তারা উদ্যানে প্রবেশ-বাহিরের সময় বেঁধে দেওয়ার প্রতিবাদ জানান।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ১০০ এবং শিশুদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়। গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয় নতুন মূল্য।

মানববন্ধনে বক্তারা প্রবেশমূল্য আগের থেকে বাড়িয়ে পাঁচগুণ করায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগের মূল্য পুনর্বহালের দাবি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর