বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বয়স নিয়ে মজা করলেন ভিসা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ডেভিড ভিসার অলরাউন্ড নৈপুন্যে ওমানের বিপক্ষে সুপার ওভারে জিতেছে আফ্রিকার দেশ নামিবিয়া। এই ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভিসা। ওমানের বিপক্ষে ব্যাট হাতে নির্ধারিত সময়ে জেতাতে না পাররেও সুপার ওভারে ব্যাটে বলে জিতিয়েছেন দলকে।

ওমানের বিপক্ষে ম্যাচে বল হাতে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন ভিসা।

৩.৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। পরে দলের বিপদের সময়ে ব্যাট হাতে জেতাতে না পারলেও টাই করতে ভূমিকা রাখেন। এক ছক্কায় ৮ বলে করেন ৯ রান।
কিন্তু টাই ম্যাচে ৩৯ বছর বয়সী ভিসা নামিবিয়ার জন্য ত্রাতা হন সুপার ওভারে গিয়ে।

ব্যাট হাতে চার বল খেলে করেন ১৩ রান। পরে বল হাতে প্রথম পাঁচ বলে ৪ রান দিয়ে নেন এক উইকেট। শেষ বলে ছক্কা খেলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গেছে। হয়েছেন ম্যাচ সেরাও।

এমন চাপের মধ্যে থেকে ম্যাচ বের করে এনে নিজের বয়স নিয়ে মজাই করলেন ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার। তাইতো পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘আজকে আমার বয়স কয়েক বছর বেড়ে গেছে। আর খুব বেশি দিন বাকি নেই আমার খেলার। অনেক আবেগ ক্ষয় হয়ে গেছে আজ।’

এই অলরাউন্ডার আরো বলেন, ‘পিচটা কঠিন ছিল, আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবে খেলতে পারিনি।

কিন্তু আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। উইকেটে পেস অনেক বেশি ছিল, এখানে এসে মানিয়ে নেওয়া কঠিন। আপনাকে কিছুটা সময় কাটাতে হবে মারার আগে।’
৩৯ বছর বয়সী ভিসা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন দীর্ঘদিন ধরে। ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিন আফ্রিকার হয়ে খেলেছিলেন, পরে পাড়ি জমিয়েছেন নামিবিয়ায়। দেশটির হয়ে খেলতে গিয়ে একদিনেই নাকি কয়েক বছর বয়স বেড়ে গেছে ভিসার।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর