বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে সিলিন্ডারে আনা হয়েছে ঢাকায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ভোলা থেকে উত্তোলিত গ্যাস সিএনজিতে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর করে সিলিন্ডারে ঢাকায় আনা হয়েছে। তিতাস গ্যাসের বিতরণ এলাকার শিল্পে সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি’র মাধ্যমে সুন্দরবন গ্যাস কোম্পানি ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করা এবং পরিবহন প্রকল্পের উদ্বোধন করা হয়।

ধামরাইয়ের অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইল মিলে যাবে প্রথম এই সিএনজি। ৩ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) চাপে প্রতি সিলিন্ডারে গ্যাস আসবে ৩৫০০ ঘনমিটার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের একটি অংশ সিলিন্ডারে করে আনা হচ্ছে। পাশাপাশি ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইন করা হবে। সেখান থেকে খুলনায় গ্যাস সরবরাহ করার প্রাক-সমীক্ষা চলছে। যেখান থেকে খুলনায় একটা ট্রান্সমিশন লাইন চলে যাবে।অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্ব অঞ্চল এই গ্যাস সরবরাহ করা যাবে।

অনুষ্ঠানে জ্বালানি সচিব নুরুল আলম বলেন, প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস খুব বেশি না। তবে কেবল শুরু। আরও বাড়াতে হবে। এলএনজি যেমন বড় বড় জাহাজে আনা হয় তেমনি আনার চিন্তা করা হচ্ছে। সচিব বলেন, সিলেটে তেল পেয়েছি, সেটাও ফেলে রাখবো না। সিলেটে আরও তেল পাওয়া যাবে বলে আমরা আশা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর