শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

এমপি পদে নির্বাচন করবেন গায়ক নকুল কুমার বিশ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৩ টাইম ভিউ

বিনোদন ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জীবনমুখী গায়ক নকুল কুমার বিশ্বাস। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনে অংশ নেওয়ার খবরটি নিজেই জানিয়েছেন এই শিল্পী নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রচারণায়ও নেমেছেন।

নকুল কুমার তার কবিতায় জানিয়েছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের কুটির আছে বলেও জানিয়েছেন এই শিল্পী।

নিজের ওই কবিতায় নকুল কুমার উল্লেখ করেছেন, সম্প্রতি একটি দেশের গানের শুটিং করতে গিয়েই সংসদ সদস্য পদে নির্বাচনের বিষয়টি এসেছে। শুটিংয়ে উপস্থিত সবার দাবি, গায়ককে বরিশাল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা। তাই এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।

ওই শুটিংয়ে উপস্থিত সবার দাবি ছিল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নকুল কুমারের গানের ভক্ত। ফলে ভক্তদের ভোটেই জয়লাভ করবেন তিনি। সে কারণেই এ বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ ও মতামত চেয়েছেন গায়ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর