ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাতে মাথা ফেটে গেছে পেসার মুস্তাফিজুর রহমানের। রোববার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনের সময় এ ঘটনা ঘটেছে। নেটে তখন ব্যাটিং করছিলেন লিটন দাস। মুস্তাফিজের মাথার বাম পাশে বলের আঘাত লেগেছে। ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে।
সঙ্গে সঙ্গে এই পেসারের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। সেই মুহূর্তে মুস্তাফিজকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। জানা গেছে, তাঁকে বন্দরনগরীর ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।