মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ টাইম ভিউ

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। বুধবার (৬) আগস্ট মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল। ২৬ জনের দলটি তাদের কার্যক্রম দেখে সন্দেহ হলে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের একেপিএস আটক করেন এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৬ জনের কেউই বৈধ ভ্রমণ ভিসার প্রমাণ দিতে পারেনি, যার কারণে মালয়েশিয়ায় তাদের প্রবেশ অনুমতি দেয়া হয়নি। বর্তমানে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা চলছে।

একেপিএস জানিয়েছে, এ ধরনের অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য বড় হুমকি। তাই গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত নিরাপত্তা সংস্থা সব সময় সতর্ক রয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে, আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ ও ২ সহ প্রধান প্রবেশ পথগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

সংস্থাটি আরও জানায়, মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে আসা বহু বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। তাই অনুপ্রবেশ রোধে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর