বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাহমুদউল্লাহ খুবই ভালো খেলেছেন: তামিম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : কিউইদের ২৫৪ রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪১.১ ওভারে ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ইশ সৌধির লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫৫ রানের টার্গেট তাড়ায় ৮৬ রানে হারল বাংলাদেশ। তবে এই হারের পরও তামিম ইকবালের মতে, বাংলাদেশ ম্যাচ হারলেও দীর্ঘদিন পর খেলতে নেমে মাহমুদউল্লাহ খুবই ভালো খেলেছেন।

ম্যাচের পর তামিম সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার তো মনে হয় উনি চমৎকার খেলেছেন। আমি ওনার সঙ্গে ছোট একটা জুটিতে ছিলাম। ওনার ইনটেন্ট খুবই ভালো ছিল। আমার মনে হয়নি উনি ছয়-সাত মাস বিরতির পর খেলতে নেমেছেন।’

মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ফিল্ডিং প্রসঙ্গও টেনে আনেন তামিম, ‘ওনার ফিল্ডিং খুবই ভালো হয়েছে। যতবারই বল গেছে, উনি সেরাটাই দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি খুবই খুবই ভালো খেলেছেন।’

মাহমুদউল্লাহ যখন ব্যাটিং করতে নামেন, বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। ৩৬তম ওভারে কোল ম্যাকনকির বলে যখন আউট হয়ে ফেরেন, তখন নামের পাশে ৪ চার ১ ছয়ে গড়া ৪৯ রানের ইনিংস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর