বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

মিরপুরে বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ টাইম ভিউ

বিপিএল শুরুর আগেই টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠে লড়াই শুরুর ৫ দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি। যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছে দর্শকরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী-ঢাকার ম্যাচে দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড় হতে থাকে তারা। বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।

এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কিন্তু টিকিট নিয়ে এখনও দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি। যা কারণে ক্ষুদ্ধ দর্শকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর