বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মিরপুরে শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ

সকালের সেশনের শুরুতেই টানটান উত্তেজনা। ম্যাথিউ হামফ্রেসের স্পিনে দিনের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন মুশফিকুর রহিম—বল গিয়ে লাগে প্যাডে, জোরালো এলবিডব্লু আবেদনও ওঠে। সাড়া দেননি আম্পায়ার, কিন্তু মুহূর্তটুকুতে বাংলাদেশের সমর্থকদের বুক কেঁপে ওঠা স্বাভাবিকই ছিল। পরের বলটিও ব্যাট না ছুঁয়ে উইকেটকিপারের হাতে—ওভার শেষ হতেই মুশফিকের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

কিন্তু সেই অপেক্ষা থেমে যায় পরের ওভারেই। জর্ডান নেইলের তৃতীয় বলে নির্ভার সিঙ্গেল নিয়ে শততম টেস্টে সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন মুশফিকুর রহিম। বিশ্বের ১১তম ব্যাটার, আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি এখন থেকে এই কীর্তি তারই।

যদিও মুশফিক একটা জায়গায় এখন অনন্য। এই তালিকায় প্রথম বাংলাদেশি যে তিনি। এই সেঞ্চুরিতে আরও একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি এখন তার। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

মুশফিক ইতিহাস গড়ার এই ইনিংসে নেমেছিলেন প্রথম দিনের প্রথম সেশনেই। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন কিছুটা ব্যাকফুটেই ছিল। তবে তিনি সে চাপটা সামাল দেন ভালোভাবে। প্রথমে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি, তার বিদায়ের পর গড়ে লিটন দাসের সঙ্গে জুটি বাধেন মুশফিক। তাদের জুটিও সেঞ্চুরির পথে। তার আগেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন মুশফিক। ১৯৫ বলে ৫ চার মেরে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর