বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির বিশ্রাম থেকে ফেরার ম্যাচে আটলান্টার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সকার লিগ ফুটবলের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলায় আটলান্টা ইউনাইটেড এফসির মু্খোমুখি হয় মেসির দল। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি।

টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারের স্বাদ পেল মায়ামি।

দলের হয়ে একমাত্র গোল অবশ্য মেসিই করেন। বিশ্রাম থেকে ফিরে একাদশে ছিলেন লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসও। তবে দলের জন্য কোনো কিছুই করতে পারেননি।
৪৪ ও ৫৯ মিনিটে আটলান্টার হয়ে জোড়া গোল করেন জর্জিয়ার সাবা লভজানিৎজে।

মেসি ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমালেও ৭৩ মিনিটে জামাল থিয়ারের গোলে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে আটলান্টা।
তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে আটলান্টা এগিয়ে থাকলেও ম্যাচে বল দখলে দাপট দেখায় মায়ামি। ম্যাচের চতুর্থ মিনিটে অবশ্য দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ৮ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার করা হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর