বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মেসি ফেরার ম্যাচে ডি মারিয়ার গোলে আর্জেন্টিনার জয়

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

আনহেল দি মারিয়ার একমাত্র গোলে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রস্তুতি সারতেই এই ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রথমার্ধের ৪০ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দি মারিয়া। ক্রিস্তিয়ান রোমেরোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন অভিজ্ঞ এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধে অবশ্যই আর ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
এই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে দোলাচল থাকলেও ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, কিছু সময়ের জন্য হলেও খেলবেন মেসি। ৫৬ মিনিটে দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু গোল পাননি তিনি।

কোপা আমেরিকার পরই আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে যাচ্ছেন দি মারিয়া। দলকে জিতিয়ে তিনি বলেছেন,’এই জয় আমাদের প্রাপ্য ছিল। সবসময়ের মতো আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং একত্রে থাকছি সবাই। ইকুয়েডর এমন এক প্রতিপক্ষ যাদের বিপক্ষে কোপায় খেলেছি।

জানতাম ম্যাচ কঠিন হবে। আজকের ম্যাচ ভালো হয়েছে এবং আমরা দেখিয়েছি আমরা পারি।’
শুক্রবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ গুয়েতেমালা। এরপর ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা যাত্রা শুরু করবে লিওনেল মেসিরা।

পাঁচদিন পর চিলি এবং ২৯ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর