বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যুক্তরাষ্ট্রেও ব্যর্থ সাকিব

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার ছাপ বজায় থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনোটিতেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার।

এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরু হয় নাইট রাইডার্সের মিশন। শুরুর ম্যাচে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৩ চারে ১৮ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেলেও ছিলেন খুবই খরুচে। ৩ ওভারে ৩২ রান খরচ করে নেন ১ উইকেট।

সাকিব ব্যর্থ হলেও তাঁর দল লস অ্যাঞ্জেলেস পেয়েছে ১২ রানের জয়। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। নবম ওভারের পঞ্চম বলে অ্যারন হার্ডিকে ফেরান সাকিব। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও হার্ডির ২৬ বলে ৩৪ রানের জুটি। হার্ডি কাট শট খেলতে গিয়ে লস অ্যাঞ্জেলেস উইকেটরক্ষক উন্মুক্ত চাঁদের তালুবন্দী হয়েছেন।

তৃতীয় উইকেটে কনওয়ে ও জশুয়া ট্রম্প গড়েন ২৭ বলে ৩৮ রানের জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন আলি খান। ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন কনওয়ে। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে টেক্সাসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় তারা। ম্যাচ-সেরা হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট।

টস জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ। ৪৫ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। মার্কাস স্টয়নিস, হার্ডি, জিয়া-উল-হক—টেক্সাসের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়েছেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর