বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম দেখে মুগ্ধ শান্ত

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ কি বিশ্বকাপের আগে শেষ হবে? দেড় মাস আগেও অনেকে এমন মন্তব্য করেন। তবে বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগে উদ্বোধন করা হয়েছে এই ভেন্যু। স্থানীয় সময় আগামীকাল এই স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। বিশ্বকাপের গা গরমের এই ম্যাচের আগে নিউ ইয়র্কের স্টেডিয়ামটি দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আইসিসির শেয়ার করা এক ভিডিওতে নাজমুল হোসেন বলেন, ‘আমরা সবাই ইন্টারনেটে দেখেছি এখানে কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে যথাযথ এক স্টেডিয়াম লাগছে, দেখতে দারুণ লাগছে। সত্যি কথা বলতে গেলে, আমি এমন কিছু আশা করিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখছিলাম উইকেট কেমন দেখতে, গ্রাউন্ড কেমন হবে, আর সবাই এখানে কী ঘটতে চলেছে তা দেখতে মুখিয়ে আছি।

নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। সাধারণত স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এমন স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যায়। এটি স্থায়ী স্থাপনা নয়। ফলে তৈরি করতেও তুলনামূলক কম সময় লেগেছে।

নিউ ইয়র্ক শহরের পূর্বে প্রায় ২৫ মাইল বা ৪০.২ কিলোমিটার দূরে এ ভেন্যুর অবস্থান, যেটির গ্যালারির আসনসংখ্যা ৩৪ হাজার।
গোটা স্টেডিয়ামে নাজমুলের আলাদা নজর কেড়েছে পূর্ব গ্যালারি, ‘এটি অবিশ্বাস্য, আমি মনে করি এটা পাগলাটে। বিশেষভাবে বলতে হয় পূর্ব গ্যালারির কথা। আমি এটাকে এমন আশা করিনি, আমি মনে করি এটা একেবারেই যথাযথ স্টেডিয়াম। মাঠকে দেখতে খুবই ভালো লাগছে, এটা প্রোপার ক্রিকেট গ্রাউন্ড।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার আটটি হবে এই স্টেডিয়ামে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর