বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার (১৪ জুন) ভোর থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে কমলাপুর রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনও ট্রেনেরই যাত্রা বিলম্বের খবর পাওয়া যায়নি। ট্রেনে উপচেপড়া ভিড় থাকলেও স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, শুক্রবার দুটি ঈদ স্পেশালসহ ৪৩টি আন্তঃনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে ৬৯টি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় নেই। আশা করি এমনটা ঘটার সম্ভাবনা নেই।

এদিকে, সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় শুক্রবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। কিন্তু মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শত ভোগান্তির পরও বাড়ি ফিরতে উন্মুখ হয়ে রয়েছেন যাত্রীরা।

ঢাকা-সাভার মহসড়ক ঘুরে দেখা গেছে, গাবতলী কোরবানির পশুর হাটের কারণে কল্যাণপুর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর