বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬ টাইম ভিউ

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাতিরঝিলে বিস্ফোরণের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রথম ঘটনাটি ঘটে মিরপুরের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের সামনে। এরপর মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে দুই দফা বিস্ফোরণ এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি বিস্ফোরণ ঘটে।ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, মধুবাগ ব্রিজের নিচে বিস্ফোরণের কারণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। পল্লবী থানার পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর