বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন , ৪ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স :রাজধানীর তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টায় ট্র্রেনটির তিনটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, গত ৩১ অক্টোবর থেকে এখন পর্যন্ত রেলওয়েতে অন্তত ২৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনও।

টাঙ্গাইল ও জামালপুরে তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়। ঢাকা মহানগরে একটি, ময়মনসিংহে দুটি, গাজীপুর, নেত্রকোনা ও নওগাঁয় একটি করে ট্রেনে ছয়টি নাশকতার ঘটনা ঘটেছে।

এ ছাড়া কিশোরগঞ্জ, সিলেট, পাবনা ও দিনাজপুরে একটি করে চারটি এবং নোয়াখালীতে দুটি, গাজীপুরে তিনটিসহ রেললাইনে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে রেললাইন কেটে ফেলার চেষ্টার তিনটি এবং গাইবান্ধায় রেললাইনের ফিশপ্লেট খোলার চেষ্টার ঘটনা ঘটে।

পাবনায় ট্রেনে পেট্রল ও ডিজেল ভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে রেললাইনের ওপর ইস্পাত ফেলে নাশকতার চেষ্টা করা হয়। চট্টগ্রামেও ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। এ ছাড়া নীলফামারীর ডোমার ও গাজীপুরের শ্রীপুরে নাশকতার ঘটনা ঘটে।

উল্লেখ্য, দেশের বিভিন্নস্থানে রেলে নাশকতার বিষয়ে আজ বেলা ১১টায় রেল ভবনে সংবাদ সম্মেলন করার কথা আছে রেলমন্ত্রীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর