বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ১৫ তলা ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত। তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর