মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬০ টাইম ভিউ
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রীর দশতলার সামনে একটি টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা হবিগঞ্জ জেলার লাখাই থানার কালাউক গ্রামের মো. সজিবের মেয়ে। ফাতেমা রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। নিহতের আরেক বোন বাইরে জিমে গিয়েছিলেন। জিম থেকে ফিরে এসে বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে বিষয়টা জানায়।

ওসি আরও বলেন, নিহত লিলির পরিবারের হোটেল ব্যবসা আছে। বনশ্রীতে অবস্থিত সেই হোটেলের জায়গা ও হোটেল নিয়ে মামলা চলছে জানতে পেরেছি। এই কারণে নিহতের পরিবার গ্রামের বাড়িতে আছে। তবে হত্যাকাণ্ডের পরে হোটেলের একজন স্টাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের হোটেলটি বন্ধ থাকলেও সেই স্টাফ হোটেলেই অবস্থান করে আসছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর