বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর মালিবাগ থেকে শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) কার্তুজগুলো উদ্ধার করা হয়। শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশকিছু কার্তুজ পড়ে আছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে।

কার্তুজগুলোর গায়ে বিপি ২০২৩ লেখা আছে। থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এ কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া কার্তুজ হতে পারে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর