বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর হাজারীবাগে আওয়ামী দোসর পিতা-পুত্রের অভিনব প্রতারনা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪০৪ টাইম ভিউ

বিগত অওয়ামিলীগ সরকারের আমলের সরকারি চাকরি এবং মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাণিজ্যের পরিচিত মুখ সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সহযোগী প্রয়াত আশ্রাফ আলী খলীফা। মুক্তিযুদ্ধের পর থেকে নিজের জন্মস্থান ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সহযোগীতায় কায়েম করেছিলেন, আওয়ামী সরকারের ত্রাসের রাজত্ব। নব্বইয়ের দশক থেকে ঢাকা শহরে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সহযোগীতায় শুরু করেন সরকারী চাকরি এবং মুক্তিযোদ্ধা সনদ বাণিজ্য। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে বিভিন্ন সময় সরকারী চাকরি এবং মুক্তিযোদ্ধা সনদের কথা বলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা কেউ প্রতিবাদ করলে তাকে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সহযোগীতায় পুলিশের দায়েরকৃত মামলায় আটক করে অমানবিক নির্যাতন করা হত বলে জানা গেছে। পরবর্তীতে মামলা আপোষের নামে হাতিয়ে নিতো বিপুল পরিমানের অর্থ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং সহযোগিতার নামে গড়ে তোলেন বিভিন্ন সংগঠন এবং লুট করেন প্রচুর অর্থ।

উল্লেখ্য এই আশ্রাফ আলী খলীফার হাতেই তৈরি পুলিশের সাবেক ডিআইজি লেলিন ওরফে ম্যাজিক ডিআইজি। যিনি গত ৫ই আগস্ট থেকে পলাতক রয়েছেন।

আশ্রাফ আলী খলীফার রাজধানীর ধানমন্ডি এবং বাড্ডাতে রয়েছে চারটি ফ্ল্যাট। তার তিন সন্তান। প্রথম সন্তান মেয়ে আসমা আক্তার (৪০), দ্বিতীয় সন্তান ছেলে মেহেদী হাসান রানা (৩৪), তৃতীয় সন্তান মাহমুদুল হাসান রনি (৩২) ওরফে চাকরি বাবু, বর্তমানে বাংলাদেশ স্টিল মিল কর্পোরেশন এ কর্মরত।

বাংলাদেশ স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রয়াত চেয়ারম্যান হান্নান ফিরোজের সাথে ছিল আশ্রাফ আলী খলীফার পারিবারিক এবং বাবসায়িক সম্পর্ক এবং সেই সুবাদে তিনি ছিলেন ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের সদস্য। সেই সুবাদে তার তিন সন্তান স্টামফোর্ড, ইবাইস এবং দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে কোন রকমের পরীক্ষা বাদেই পেয়ে যায় সনদ।

২০২৩ সালে আশ্রাফ আলী খলীফা মারা যাওয়ার পরে তার এইসব কুকীর্তির দায়িত্ত গ্রহন করেন তার তৃতীয় সন্তান মাহমুদুল হাসান রনি (৩২) ওরফে চাকরি বাবু।তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সুপারিশে সরকারী চাকরি শুরু করেন বাংলাদেশ স্টিল মিল কর্পোরেশন এ। বাংলাদেশ স্টিল মিল কর্পোরেশনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাই সেখানে চাকরী বাণিজ্যে করে যাচ্ছে আওয়ামী সরকারের পতনের পরেও। এছারাও তার হাত ধরে পূবালী ব্যাংক, বাংলাদেশ টিউব, বাংলাদেশ পুলিশসহ, কিছু বেসরকারি প্রতিষ্ঠানে করে যাচ্ছেন এই চাকরী বাণিজ্য। ৪ই আগস্ট পর্যন্ত তাদের পরিবারের সবার ফেইসবুক প্রোফাইলে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে হাসসজ্জল ছবি।বর্তমানে প্রশাসন এবং পুলিশের কিছু মুখোশধারী কর্মকর্তাদের সহযোগিতায় মাহমুদুল হাসান রনি (৩২) ওরফে চাকরি বাবু চালিয়ে যাচ্ছে তার এসকল কর্মকাণ্ড।ভুক্তভোগিদের কাছ থেকে পাওয়া অডিও কল রেকর্ড এবং অর্থ লেনদেনের সুনির্দিষ্ট প্রমান পাওয়া গেছে।ভুক্তভোগীরা জানান, মাহমুদুল হাসান রনি (৩২) ওরফে চাকরি বাবুর নামে অভিযোগ দিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। প্রশাসনের সহযোগিতায় লুট হওয়া অর্থ ফেরত পাওয়া এবং ফেসিস্টের দোসর মাহমুদুল হাসান রনি (৩২) ওরফে চাকরি বাবুর সঠিক বিচারের দাবি করেছেন।

এ ব্যপারে বার বার মাহমুদুল হাসান রনির মুঠোফোনে কল করলেও ফোন টি বন্ধ পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর