বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর ১০ স্থানে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী ও ‘জুলাইয়ে গান’

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫ টাইম ভিউ

রাজধানীতে ১০টি স্থানে একযোগে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানগুলো চলছে।

প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্ক, মিরপুর পল্লবী (হারুন মোল্লার মাঠ), উত্তরা ৩নং সেক্টরের মুক্তমঞ্চ, উত্তরা জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল মাঠ, হাতিরঝিল এম্ফিথিয়েটার ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)-এ। প্রতিটি স্থানে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।প্রদর্শিত ডকুমেন্টারিগুলোর মধ্যে রয়েছে:

‘জুলাই বীরগাথা (চোখ হারানো মাহবুব)’

‘জুলাই বিষাদ সিন্ধু (শহীদ হৃদয় তরুয়া ও শহীদ আবু ইসহাক)’

‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’

‘থার্টি সিক্স আওয়ারস অফ বিট্রেয়াল’

‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’

‘আয়নাঘর ফাইলস- হুমাম কাদের’

‘আয়নাঘর ফাইলস- ব্যারিস্টার আরমান’

‘আয়নাঘর ফাইলস- সুখরঞ্জন বালি’

‘আয়নাঘর ফাইলস- সাজেদুল ইসলাম সুমন’

‘ট্রায়াল অফ জুলাই ম্যাসাকার’

‘এমনকি লাশেরাও পায়নি রেহাই’

‘সাদা জুব্বা : লাল রক্ত’

‘উইল ইউ এভার স্লিপ, মা?’

উল্লেখযোগ্য হলো, প্রদর্শিত ডকুমেন্টারিগুলো মূলত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণের জন্য নির্মিত। পাশাপাশি ‘জুলাইয়ে গান’ পরিবেশনা আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের সংগীত ও ইতিহাসিক স্মৃতি তুলে ধরা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর