শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের আরও ৩১২ এজেন্সি রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’: ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি
ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নাম, ছবি এবং পদবী ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব জাল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিকার চেয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় এই সাধারণ ডায়েরি করেন তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান।

অভিযোগে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ধরনের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ পরিচালনা করেন না। কিন্তু সম্প্রতি তার নামে খোলা কয়েকটি ভুয়া আইডি ও পেজে—এমনকি ব্লু ভেরিফিকেশন মার্কযুক্ত অ্যাকাউন্টেও—তার ব্যক্তিগত ও রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে।

এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। এসব ভুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভবিষ্যতে আরও মানহানিকর বা উসকানিমূলক তথ্য ছড়ানোর ঝুঁকি থাকায় পুলিশকে দ্রুত প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি মেটার সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলো অপসারণের আবেদনও করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিডিটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর