বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রেকর্ড তছনছ করা বৈভব এবার আউট শূন্য রানে

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

বয়স ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করে আউট হন তিনি। এই এক ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দেন তরুণ এই ব্যাটার। তবে বৃহস্পতিবার (১ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠ দেখলেন বিস্ময় বালক বৈভব। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে সাজঘরে ফিরেছেন ১৪ বছর বয়সী এই ব্যাটার।

সেই সঙ্গে কঠিন একটা শিক্ষাও পেয়েছেন বৈভব। ক্রিকেট যেমন সাফল্য দেবে, তেমনই কঠিন পরীক্ষাও নেবে। জীবনে যেমন উত্থান-পতন রয়েছে, ক্রিকেটও সেই পাঠই দেয়।  মুম্বাইয়ের বিপক্ষে ২ বলের বেশি টিকতে পারেনি বৈভব। দীপক চাহারের স্লোয়ার বুঝতে পারেনি এই ব্যাটার। মিড অনের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে উইল জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে দেন।

এরপর বেশ কিছু সময় হতাশ মুখে তাকিয়ে ছিল বৈভব। বুঝতে পারছিল তার জন্য তৈরি হয়েই নেমেছিল মুম্বাই। চাহারের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন তিনি। কিন্তু ততক্ষণে আর কিছুই করার নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর