বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রোনালদোর বিপক্ষে খেলতে পারা সম্মানের : এমবাপ্পে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

শৈশব থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মেনে বড় হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজ রাতে সেই আইডলের বিপক্ষেই মাঠে নামবেন তিনি।

প্রতিপক্ষের বিষয়টা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে রোনালদোর বিপক্ষে খেলতে পারাকে সম্মানের বলে জানিয়েছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড বলেছেন,‘এটা সম্মানের।

খেলোয়াড় রোনালদোর জন্য আমি সব সময় প্রশংসা পেয়েছি। সময়ের পরিক্রমায় তার সঙ্গে অনেকবারই কথা বলার সুযোগ হয়েছে। এখন আমরা যোগাযোগের মধ্যে আছি। সে সব সময় আমাকে পরামর্শ দেয়।

রোনালদোকে আদর্শ মানলেও আজ রাতে অবশ্য স্বপ্নের নায়ককে হারানোর ব্যাপারে মনে কোনো দ্বিধাবোধ রাখেননি এমবাপ্পে। পর্তুগালকে হারিয়েই ইউরোর সেমির স্বপ্ন দেখছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তিনি বলেছেন,‘এটা আনন্দের। ফুটবলে সব কিছু করেছেন এমন একজনের বিপক্ষে খেলা সম্মানের।

আগে কী হয়েছে অথবা পরে কী হবে এসব কোনো বিষয় নয়, সে সব সময় খেলার কিংবদন্তি হয়ে থাকবে। তবে অবশ্যই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং সেমিফাইনালে উঠতে চাই।’
ক্যারিয়ারের শেষ ইউরো খেলতে নামা রোনালদো নিশ্চিয়ই ফ্রান্সের কাছে হারতে চাইবেন না। তাছাড়া এবারের টুর্নামেন্টে এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি ‘সিআর সেভেন’। ৪ ম্যাচ খেলে এখনো নামের পাশে গোলের সংখ্যা বসাতে না পারা আল নাসরের ফরোয়ার্ড আজ রাতেই হয়তো সেরাটা দেওয়ার জন্য উন্মুখ আছেন।

এখন দেখার বিষয় এমবাপ্পেকে জবাবটা মাঠেই দিতে পারেন কিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর