বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লাঞ্চের পর বিদায় নিলেন শান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন শান্ত ও মুমিনুলের জুটি। তবে সেই জুটি ভাঙলেন আগা সালমান। টাইগার অধিনায়ককে ৩৮ রানে ফিরিয়েছেন এই স্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য প্রয়োজন ৫৩।


পঞ্চম দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। তবে সময়ের সাথে সাথে সেই মেঘও কেটে যায়। অপরদিকে দিনের শুরুতে দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির প্যাভিলিয়নে ফিরলেও, পরে ক্রিজে নামা শান্ত ও মুমিনুল দেখেশুনে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন।
তবে সেই জুটি ভাঙেন পাকিস্তানের স্পিনার আগা সালমান। শান্তর বিদায়ের পর ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম। শান্তকে হারালেও এখনও জয়ের পাল্লাটা ভারী বাংলাদেশের দিকেই।  

বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্ববুয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের সুযোগ পাচ্ছে টাইগাররা। পাকিস্তান এর আগে ইতিহাসে একবারই ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।  

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর