শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, যা বললেন বাউল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১ টাইম ভিউ
শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, যা বললেন বাউল

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজাকে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারপ্রধান পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। একই ঘটনায় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত পীরের সঙ্গে বাউল শিল্পী শফি মণ্ডলের একটি ছবি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই ছবি ভাইরাল হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শফি মণ্ডলের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই বাউল শিল্পী। তিনি জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে একবার ওই দরবারে গিয়ে গান পরিবেশন করেছিলেন এবং তখনই ছবিটি তোলা হয়।

শফি মণ্ডলের ভাষ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, কে বা কারা পুরোনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তা তার জানা নেই। তবে তিনি ধারণা করছেন, পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যেই এটি করা হয়ে থাকতে পারে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকলেও এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে সমাধান করা উচিত ছিল। এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর