শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

শরিফুল নিলেন ৩ উইকেট, সাকিবের শিকার ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও।

তবে বরাবরের মতোই ব্যর্থ ছিলেন ব্যাটিংয়ে।

 

গতকাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এই জয়ে বড় অবদান রাখেন শরিফুল। আর সাকিব ৪ ওভারে ২১ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৭ বলে স্রেফ ১ রান নিয়ে বিদায় নেন তিনি।

ব্র্যাম্পটনে শুরু হওয়া ম্যাচটিতে বাংলা টাইগার্সের হয়ে প্রথম উইকেটটি নেন শরিফুল। সুনিল নারাইনকে ফিরিয়ে শুরুটা করেন তিনি। পরের উইকেটটি পান দশম ওভারে। হামজা তারিকের উইকেটটি উইকেটের পেছনে তালুবন্দি করেন রহমানউল্লাহ গুরবাজ। পরের বলেই হারমিত সিংকে ফেরান শরিফুল। এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের আশা জোগালেও পরে আর পারেননি।

এদিকে সাকিব তার প্রথম উইকেট পান ইনিংসের অষ্টম ওভারে। ম্যাকমালেনের এই উইকেটটি তালুবন্দি করেন গুরবাজ। ষষ্ঠদশ ওভারে লড়তে থাকা মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে দুই উইকেট পূর্ণ করেন বাংলাদেশি অলরাউন্ডার। ২৯ বলে তিনিই দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর