বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শান্ত এবং মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ কোচ হেম্প

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

খেলা ডেস্ক : গতকাল শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে অবদান রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদরাও।

মুশফিকের সেই ৭৭ রানের ইনিংস নিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ দলের ব্যাটিং ডেভিড হেম্প বলেন, ‘মুশফিকের ইনিংস আউটস্ট্যান্ডিং। সে মোটেও বিচলিত হয়নি। রিয়াদ বাউন্ডারিতে রান বের করছিল, মুশফিক সেটাকে নিজের মতো খেলে অব্যাহত রেখেছে। সে প্রমাণ করেছে রান করা মানেই শুধু বাউন্ডারি নয়, সিঙ্গেল রোটেশন করেও রান বের করা যায়। পুরো ইনিংসজুড়েই সে দারুণ খেলেছে।

মুশফিকের সঙ্গে জুটি গড়া শান্ত শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত ছিলেন। দু’জনের জুটি নিয়ে হেম্পের ভাষ্য, ‘১৬৫ রানের পার্টনারশিপ আমাদের ম্যাচ জিতিয়েছে, শান্ত ও মুশফিক ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে দেখে খুব ভালো লাগল। ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সে নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছে। খেলোয়াড় হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও এমন ইনিংস মুগ্ধকর। ব্যাটাররা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলছে। আমিও ওদের বলেছি, নিজেদের শক্তির জায়গা বুঝে খেলো।

 

বড় ইনিংস খেলতে না পারলেও, চাপের মুহূর্তে বাংলাদেশের হয়ে হাল ধরেছিলেন মাহমুদুল্লাহ। তার ৩৭ ইনিংস নিয়েও তাই প্রশংসা করতে ভোলেননি টাইগারদের নতুন ব্যাটিং কোচ, বল সুইং করছিল। লঙ্কানরা বল করছিল স্টাম্প লক্ষ্য করে। রিয়াদ খুব বুঝেশুনে খেলছিল। তার এপ্রোচ শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয়। শান্ত’র সঙ্গে তার ৬৯ রানের পার্টনারশিপই ম্যাচের গতিপথ গড়ে দিয়েছে। তার এপ্রোচই শ্রীলঙ্কার কাছ থেকে আমাদের হাতে নিয়ন্ত্রণ এনে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর