সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

শুধুমাত্র স্লোগান দিয়ে সামনের যুদ্ধ জয় করা সম্ভব নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে, এটি কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়। এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন, কে কেমন কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা চলছে। এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনের যুদ্ধ জয় করতে পারব না।”

সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে দলের ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, “যারা সদস্য ছিলেন তাদের পদই নবায়ন হবে। এ নবায়ন ফরমগুলো জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যাবে। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদককে এই কাজ নিশ্চিত করতে হবে। এটি করা গেলে আমরা এক মাসের মধ্যে তৃণমূলে পৌঁছে যেতে পারব। এক্ষেত্রে সদস্যদের জানাতে হবে, আপনার সদস্যপদ নবায়ন হচ্ছে। যদি তিনি না জানেন তবে আগ্রহ হারাবেন।”

এক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “অতীতে যেটা হয়েছে, বিশেষ করে আমাদের যারা এমপি পদপ্রার্থী, তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটি যেন সাংগঠনিকভাবেই যায়। যারা এমপি পদপ্রত্যাশী তারা যেন আবার সেগুলো নিয়ে চলে না যায়।“

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। নেতাকর্মীরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।”

রোববার (১৯ জানুয়ারি) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কিছু কর্মীর স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, “এটি রাজনীতি না। কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। এটি রাজনীতির কত বড় দেউলিয়াপনা হতে পারে তা এখান থেকে বোঝা যায়। এ জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্যতা আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।” এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্যোগ নেবেন বলে নিজের বিশ্বাসের কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি জেলা-উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ খুব জরুরি। কীভাবে বক্তৃতা করতে হবে, কীভাবে একটা সভা চলে, কীভাবে উপস্থাপনা করবেন, এড্রেস কীভাবে করবেন- এই জিনিসগুলোর খুব বেশি প্রয়োজন। সত্যিকার অর্থে আমাদের একটি রাজনৈতিক দল তৈরি করা দরকার। একটি পলিটিক্যাল পার্টি তৈরি করা দরকার। আমাদের এখন সত্যিকার অর্থেই একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে।“

তিনি বলেন, “সামনে যখন আমরা দলে রিক্রুট করব তখন যেন ভালো ও মেধাবী মানুষদের সদস্য করি। দল যেন সামনে আরও শক্তিশালী হয়।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর