মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি: মামুনুল হক

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিলো প্রতিশোধ, বিভাজন আর মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে মামুনুল হক বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে যে বিজয় হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। দেশে সাম্প্রদায়িকতাসহ কোনও ধরনের সহিংসতা করা যাবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে। তাই সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছেন, কিন্তু তার রাজনীতি ছিল প্রতিশোধ, বিভাজন আর মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোনও সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কিংবা শাহাদাত বরণ করেননি। কিন্তু তারপরেও শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশকে বিভক্ত করেছেন। তিনি যখন-তখন যাকে ইচ্ছে তাকে রাজাকার বানিয়ে দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করেছিলেন।’

মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। অথচ ছাত্র-জনতার বিপ্লবের মুখে গোটা দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে সব লাগেজ ভর্তি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। খুন, গুম ও হত্যাসহ দেশটাকে একটা মৃত্যুকূপে পরিণত করেছিলেন। বিভিন্ন দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠান। সেই রেমিট্যান্সের লাখ লাখ কোটি টাকা পাচার করে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির ভিত নষ্ট করেছেন।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক আলহাজ মুফতি ইউসুফ কাসেমী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন– খেলাফত মজলিসের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর