বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ভারতের ফাইনাল নিশ্চিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা এখন অনেকটাই সহজ ভারতের জন্য। তবুও কিছু সমীকরণের হিসেব কষতেই হবে ভারতকে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান একটি করে ম্যাচ জিতলেও নেট রানরেটে অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ এখনও কোনও পয়েন্ট পায়নি।মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই ফাইনালে উঠে যাবে ভারত।

আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি। এই ম্যাচে ভারত জিতলে ফাইনালে উঠে যাবে। শ্রীলঙ্কা জিতলে তাদের ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হবে। মঙ্গলবার জিতলে দু’ম্যাচে চার পয়েন্ট হয়ে যাবে জয়ী দলের। পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে ভারতের রানরেট ৪.৫৬০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (০.৪২০) থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা। মঙ্গলবার যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়, তাহলে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে ভারত এবং শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট হবে তিন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পাকিস্তানকে জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাহলেই একমাত্র পয়েন্টের বিচারে শ্রীলঙ্কাকে টপকে যেতে পারবেন বাবর আজমরা।

ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে। মঙ্গলবারের পর ভারতের ম্যাচ শুক্রবার। পাকিস্তানের মতো কঠিন দলের বিরুদ্ধে জিতে যাওয়ায় বাকি দু’টি ম্যাচ সহজই হবে ভারতের জন্য। এই দু’টি ম্যাচের একটিতে জিততে পারলেই ফাইনালে যাওয়া পাকা হয়ে যাবে রোহিতদের। কারণ পাকিস্তান সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছতে পারবে। কিন্তু নেট রানরেটে ভারতের সঙ্গে তাদের তফাত অনেকটাই। আর শ্রীলঙ্কার ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধেই থাকায় তারা বাবররা জিতলে শ্রীলঙ্কাও চার পয়েন্টের বেশি পাবে না। সেখানে ভারতের বিরুদ্ধে জিতলে তবেই চার পয়েন্ট হবে তাদের।

মঙ্গলবার ভারত যদি জিতে যায় তাহলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়ে যাবে দুই দলের কাছে মরণবাঁচন লড়াই। কারণ ভারতের তখন চার পয়েন্ট হয়ে যাবে। আর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যে জিতবে সেই দলের হবে চার পয়েন্ট। বাংলাদেশের একটি ম্যাচ বাকি থাকায় তাদের পক্ষে কখনওই চার পয়েন্টে পৌঁছে যাওয়া সম্ভব নয়। কিন্তু ভারত যদি মঙ্গলবার হেরে যায় তাহলে সুবিধা হবে শ্রীলঙ্কার। তাদের চার পয়েন্ট হয়ে যাবে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেলে এবং শেষ ম্যাচে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায়, তাহলে তিন দলের চার পয়েন্ট হয়ে যাবে। তখন নেট রানরেটের বিচারে লড়াই হবে। তাতে এগিয়ে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। যদিও সেই ম্যাচগুলি শেষে রানরেটের অঙ্ক কিছুটা বদলাতেও পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর