শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলমসহ ১৯৯ জন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২০ টাইম ভিউ
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলমসহ ১৯৯ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রার্থী হতে আগ্রহীদের ভিড় বাড়ছে নির্বাচন কমিশনে (ইসি)। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে নতুন করে আরও ৭৪ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্য অনুযায়ী, সংগ্রহকারীদের মধ্যে মেঘনা আলমসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের নারী নেত্রীরা রয়েছেন।

গত বুধবার (৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাজ সাজ রব বিরাজ করছে। ইসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিন বৃহস্পতিবার ৫২ জন, শুক্রবার ২৮ জন এবং শনিবার ৪৫ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

আজ রোববার সর্বোচ্চ ৭৪ জন ফরম সংগ্রহ করার মাধ্যমে গত চার দিনে মোট সংগ্রহকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারী নারীদের প্রায় সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এই ফরম সংগ্রহ করছেন।

আজকের সংগৃহীত তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন— মেঘনা আলম, তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, প্রফেসর ফরহানা ইয়াসমিন, নাসিমা খাতুন জলি এবং বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। দলীয় টিকিট পাওয়ার আশায় তারা নিজ নিজ রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক অবদানের তথ্য নিয়ে ইসিতে হাজির হন।

ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনের কার্যক্রম বেশ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর ২২ ও ২৩ এপ্রিল দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। আপিল করার সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে ১২ মে চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর সংসদের সংরক্ষিত আসনে বিএনপির অংশ নেওয়ার সুযোগ আসায় নারী নেত্রীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দল থেকে কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে এখন বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় প্রার্থীরা। নির্বাচন কমিশনও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর