বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, বাধা নেই বিসিবি নির্বাচনে

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ

জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের পাঠানো কাউন্সিলরদের তালিকা বাতিল করে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অবৈধ ঘোষণা চেয়ে রিটের পর সে চিঠির কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর গত ২২ সেপ্টেম্বরই হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন চেম্বার আদালত। এই স্থগিতাদেশের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দিয়েছিলেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল। তার সে চিঠির বৈধতার প্রশ্ন তুলে অবৈধ ঘোষণা চে‌য়ে হাই‌কো‌র্টে রিট দায়ের করেছিলেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর