মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জামালপুর বকশিগঞ্জ বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,’একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম রিপন ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি জনাব এস.এ.এম সুমন ,যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত পারভেজ ,সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি ,সাংগঠনিক সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান ,সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন তার বক্তব্যে পেশাগত দায়িত্ব ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানান।

আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি সম্মিলিত সকলের বক্তব্যে উঠে আসে।

মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম রিপন এর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক কাকলি আক্তার , মহিলা বিষয়ক সম্পাদিকা রাশিদা হামিদ অনি , নির্বাহী সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য মীর মোশারেফ অমি সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর