বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাতক্ষীরায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ চোরাকারবারী আটক

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তে দেড় কেজি ওজনের ১১ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন (৩১) ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, আটক যুবকের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। বাজারমূল্য এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর